অপরাধের ন্যায়বিচার প্রণালী
সিজেএস-টি তৈরী হয়েছে পুলিশ, আদালত, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, প্রিজন সার্ভিস এবং ন্যাশনাল প্রবেশন সার্ভিসের মত এজেন্সীগুলিকে নিয়ে. এই সমস্ত এজেন্সীগুলি অপরাধের ন্যায়বিচার প্রক্রিয়াকে অর্পণ করার জন্য একসাথে কাজ করে. এদের কাজকর্মগুলিকে তিনটি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট দ্বারা দেখাশোনা করা হয় : হোম অফিস, আটর্নি জেনারেলের অফিস এবং সাংবিধানিক কাজকর্মের জন্য বিভাগ (ডিপার্টমেন্ট ফর কনস্টিটিউশ্যনাল আফেয়ার্স).
আপনি যতক্ষণ পর্যন্ত না CJS -এর সঙ্গে সম্যক পরিচিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমের মধ্যে আপনার পথ খুঁজে পাওয়া সবসময় সহজ নাও হতে পারে. এবং বিভন্ন এজেন্সীগুলির মধ্যে যোগাযোগ এবং আইনী প্রক্রিয়াকরণগুলিও সবসময় বোঝা সম্ভব নাও হতে পারে.
ক্রিমিন্যাল জাস্টিস এজেন্সীগুলির প্রত্যেকেরই অনুবাদ পরিষেবা দেবার একটি বিধিবদ্ধ দায়বদ্ধতা আছে. এই সমস্ত এজেন্সীগুলির সমস্ত স্টাফ সদস্যরাই এ ব্যাপারে অবহিত এবং প্রয়োজনে আপনাকে একটি অনুবাদ অথবা ব্যাখ্যাকরণ পরিষেবার অফার করবেন.
ভার্চুয়াল ওয়াকথ্রু (সত্যিকারের পথপ্রদর্শিকা)
ক্রিমিন্যাল জাস্টিস সিস্টেম একটি ভিকটিমস্ ভার্চুয়াল ওয়াকথ্রু বা ভুক্তভোগীদের সত্যিকারের পথপ্রদর্শিকা-গাইডের ডিজাইন করেছেন অপরাধের ন্যায় বিচারের জন্য. এটি যথেষ্ট সূচনামূলক তবে ডাউনলোড করার জন্য কিছুটা সময় লাগতে পারে. পক্ষান্তরে আপনি কোন টেক্সট সংস্করণের জন্য বাঁ দিকের লিংকগুলি দেখতে পারেন.