|
|
![]() |
||||
|
কোন জাতি বিদ্বেষী/ধর্মীয় ঘটনার রিপোর্ট করা
জাতি বিদ্বষী ঘটনা কাকে বলে?“….যে কোনও ঘটনা যেটি ভূক্তভোগী অথবা অন্য যে কোনও ব্যক্তি দ্বারা জাতি বিদ্বষী বলে মনে হয়” (সূত্র স্টিফেন ল্যরেন্স অনুসন্ধান রিপোর্ট : সুপারিশ 16)
ধর্মীয় ঘটনা কাকে বলে?“….যে কোনও ঘটনা যেটি ভূক্তভোগী অথবা অন্য যে কোনও ব্যক্তি দ্বারা ধর্ম অথবা বিশ্বাস দ্বারা প্ররোচিত হয়েছে বলে মনে করা হয়” ” জাতিবিদ্বেষী / ধর্মীয় ঘটনাগুলির উদাহরণে যে সব অন্তর্ভূক্ত হতে পারে : :
বেশিরভাগ জাতি বিদ্বেষী / ধর্মীয় ঘটনাগুলির রিপোর্ট করা হয় না. তাতে করে প্রতিরোধী কাজ করা যায় না. আমরা নর্থ ওয়েলসের জাতি বিদ্বেষী ঘটনাগুলির সংখ্যা, ধরণ এবং রেঞ্জ জানতে চাই. আমি কোন ঘটনার রিপোর্ট কিভাবে করতে পারি?আপনার যদি কোন জাতি বিদ্বেষী / ধর্মীয় ঘটনার অভিজ্ঞতা হয় বা কারুর হয়েছে বলে আপনি জানেন তাহলে সেটি আমাদের জানান. এখানে ক্লিক করুন. অন লাইন রিপোর্ট এর জন্য NWREN ওয়েবসাইটের ইংরজি বিভাগে যাবার জন্য. তারপর কি হবে?আপনি রিপোর্টটি যদি শুধু NWREN -এ রিপোর্ট করেন, তাহলে আমরা সেটি পরিসংখ্যানের উদ্দেশ্যে রেকর্ড করে রাখবো. আপনি যদি কোন ব্যবস্থা নেবার জন্য সাহায্য চান, তাহলে আমরা আপনাকে সাহায্যের সূত্রগুলির দিক নির্দেশ করতে পারি. আমরা কাউকেই আপনার ব্যক্তিগত বিবরণ জানাবো না, পুলিশ বা অন্য কোনও সংস্থাকে সহ, আপনাকে আগে জিজ্ঞাসা না করে. ঘটনার পরিণাম স্বরূপ কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে সেখানে সাক্ষী দেবার জন্যে আপনাকে ডাকা হতে পারে. জাতি বিদ্বেষের সম্পর্কে আরও তথ্য সূচনা পাওয়া যাবে কমিশন ফর রেসিয়াল ইকোয়ালিটি থেকে. |
|||||
|
|||||